সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচন নিয়ে কোনো চাপ নেই : প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

নির্বাচন নিয়ে কোনো চাপ নেই : প্রধানমন্ত্রী

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিরোধীরা বলছে সরকার চাপে রয়েছে। তাদের ধারণা ভুল। সংবিধান অনুয়ায়ী আগামী নির্বাচন হবে।’ সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভোট দিয়েছে, আগামীতেও ভোট দিতে পারবে। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, এটাই বিশ্বাস করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৪ বছরের মধ্যে দেশকে কোথায় নিয়ে এসেছি, সেটাও দেখতে হবে। টানা ক্ষমতায় থাকার কারণে দেশের দ্রুত একটি পরিবর্তন আনা সহজ হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।’

সদস্যপদ পাওয়ার জন্য ব্রিকস সম্মেলনে যাননি মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ব্রিকসের সদস্যপদ পেতে কাউকে বলিনি। তবে চাইলে পাব না, বিষয়টা এমন না। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রিকসে যাওয়া নিয়ে দেশে অনেকেই সমালোচনা করেছেন। তাদের কাজই সমালোচনা করা। তারা বলছেন- আমরা নাকি ব্রিকসের সদস্যপদ পেতে সম্মেলনে গিয়েছি। কিন্তু বিষয়টা ঠিক না।’

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।