সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু | চ্যানেল খুলনা

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু

বেহেস্ত-দোজখ এ তথ্যে পার পাওয়া যাবে না। বিএনপি ১৬ বছরে রাজপথের সদল। বিএনপি জনগনের প্রত্যাশা নিয়েই রাজপথে কাজ করছে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কালো টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা বিএনপির আগেও ছিল না, ভবিষৎতেও নেই। বিএনপির জনপ্রিয়তাকে সস্তা হিসেবে জানাতে চায় জামাত। জামাত ভোটার তালিকা বিলি করতে যেয়ে আইডি কার্ড নিচ্ছে, মোবাইল নম্বর নিচ্ছে, বিকাশ-নগদ নম্বর নিচ্ছে, এতেই প্রমাণিত হয়, জামাত অসৎ উপায়ে এই নির্বাচনে বিজয়ী হতে চায়। কিন্তু সম্ভব হবে না, বিএনপি জনপ্রিয় দল, আগামী ১২ ফেব্রুয়ারি জনগনের রায়ে সরকার গঠন করে মানুষের প্রত্যাশা পুরণে
কাজ করবে। জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সোনাডাঙ্গা ১৭ নম্বর ওয়ার্ডের হাসানবাগ, আল ফারুক রোড, ডাক্তার পাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরন করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

এসময় তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু উৎসবমুখর না, চাঞ্চাল্য ফিরে এসেছে। এবারের নির্বাচনে মানুষের প্রত্যাশা আনেক। যে প্রত্যাশা পুরণে বিএনপি যে পরিকল্পনা গ্রহণ করেছে, জনগন এটাকে স্বাগত জানিয়েছে বলেই যেখানে যাচ্ছি, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ নেমে আসছে, মানষের ঢল নামছে। বিএনপি জনগনের প্রত্যাশা পুরণ করবে এ আশা নিয়েই অপেক্ষা করছে। এবং আমরা পরিকল্পনা এমন ভাবে করেছি যে, নির্বাচনের দিন পর্যন্ত আমরা নির্বাচনী আইন মেনেই উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার অবস্থা বিএনপি তৈরী করেছে। আমরা হ্যাঁ-না ভোটের হ্যাঁ এবং ধানের শীষের প্রার্থীদের ভোট দেয়ার জন্য গণসংযোগ করছি। আমাদের প্রত্যাশা, বিএনপি জনপ্রিয় দল, মানুষের কাছের দল, বিশ্বাস্ত দল এবং পরীক্ষিত দল। বিএনপি যে অর্জন করেছে, সে অর্জন নিয়ে জাতীকে ঐক্যবদ্ধ করেছে।

আমাদের নেতা তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে বাংলাদেশকে নতুন সাজে সাজাবেন। এবং সেটি হবে জাতীয় জন্য প্রত্যাশা। ইনশাল্লাহ আমরা কামিআব হবো। গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, শামসুজ্জামান চঞ্চল, মুজিবর রহমান, আজিজুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, সাইফুল বকসি, ফরহাদ বকসি, সাইফুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, মিজানুজ্জামান তাজ, মিজানুর রহমান, আমিনুল কাজী, বেল্লাল হোসেন, সুলতান মাহমুদ সুমন, নাদের উদ্দিন, মাহমুদ হাসান মুন্না, হাবিব খান, নজু কাজী, শাহনেওয়াজ, ইয়াসিন মোল্লা প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরে জামায়াত প্রার্থী মাহফুজুর রহমানের নির্বাচনী গণমিছিল

সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি : মিয়া গোলাম পরওয়ার

খুলনা ৩ আসনে বিএনপির উদ্যোগে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন

দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু

হাতপাখার প্রার্থীরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মুফতী আমানুল্লাহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।