সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের আহ্বান | চ্যানেল খুলনা

নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের আহ্বান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে শতভাগ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সহিত সঠিক এবং স্বচ্ছভাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। রোববার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ ধরণের নির্দেশনা দেন উর্দ্ধতন কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক এসএম আল বেরুনী, নির্বাচন কমিশনের উপ-সচিব খোরশেদ আলম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ছামিউল আলম। উল্লেখ্য, জেলার পাইকগাছা-কয়রা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন।

এ আসনের পাইকগাছা উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৩১১, কেন্দ্র ৭৯, বুথ ৫২১, প্রিজাইডিং কর্মকর্তা ৮৯, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫৭৩ ও পোলিং অফিসার ১ হাজার ১৪৬ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ ধরায় আটক ৫ জেলে কারাগারে

পরিকল্পিত খুলনা বিনির্মাণে সকলকে সাথে নিয়েই কাজ করতে চাই

রূপসায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।