সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্দেশ অমান্য করায় বরিশালে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা | চ্যানেল খুলনা

নির্দেশ অমান্য করায় বরিশালে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃ গণজমায়েত রোধ ও শারীরিক দূরত্ব অনুসরণে সরকারি নির্দেশ অমান্য করায় বরিশালে ৩টি পৃথক ভ্রাম্যমাণ আদালত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৪৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অবৈধ গণজমায়েত বন্ধ এবং শারীরিক দূরত্ব মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করেন।
এর মধ্যে জেলার হিজলায় নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে দোকান খোলা রাখায় ৬টি প্রতিষ্ঠান থেকে ৪৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. আতাউর রাব্বীর নেতৃত্ব পৃথক ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৩টি দোকান থেকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন তারা।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখাসহ গণজমায়েত ও শারীরিক দূরত্ব অনুসরণ না করায় মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।