সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের উদ্যোগে আজ (রবিবার) সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে ঘরে থাকা একশত নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, লবণ, আলু, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ চলমান থাকবে। কোভিড-১৯ প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মোজাফফর রশিদী রেজা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফারুক শেখ, সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে একশত কর্মহীন এবং ২৯ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে একশত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, লবণ, আলু, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।