সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি কলেজছাত্রীর, দিশেহারা পরিবার | চ্যানেল খুলনা

নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি কলেজছাত্রীর, দিশেহারা পরিবার

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে সামিয়া আফরিন (১৯) নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। চার দিনেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ তরুণীর পরিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ সামিয়া আফরিন পদ্মশাখরা এলাকার মোঃ আব্দুল সালামের মেয়ে এবং বদরুল আলমের স্ত্রী। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে সামিয়া পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিকটাত্মীয়সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় সামিয়ার পরনে ছিল সাদা রঙের থ্রি-পিস এবং মাথায় ওড়না।

নিখোঁজ তরুণীর ভাই সালেকিন বলেন, ‘আমার বোন কোথায় আছে বা কী অবস্থায় আছে জানি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় বড় কাকিমাকে হত্যার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।