সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিউইর্য়ক-দিল্লি সফর | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

নিউইর্য়ক-দিল্লি সফর

চ্যানেল খুলনা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক এবং ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।

সোমবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিউইর্য়ক সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বেশ কয়েক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং নানা আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করেন।

এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠক এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিট’ এ অংশ নিতে ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিল্লি সফরে দু’দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন

‘গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ’: রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

রবি-বোরো মৌসুমে চাহিদার চেয়ে ১৫.৮৪ লাখ টন বেশি সার প্রস্তুত

নিহত দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।