সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
না.গঞ্জে স্ত্রী কেটে দিল স্বামীর পুরুষাঙ্গ | চ্যানেল খুলনা

না.গঞ্জে স্ত্রী কেটে দিল স্বামীর পুরুষাঙ্গ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্বামীর পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনা ঘটে।

পরে এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় স্বামী ইব্রাহীমকে (৫৫) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপতালে ভর্তি করেছে।
স্বামীর পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে দিয়ে রাতেই দ্বিতীয় স্ত্রী শাহীনুর বেগম কৌশলে পালিয়ে গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সাত বছর আগে বন্দরের মালামত এলাকার মৃত ওমর আলী বেপারীর ছেলে ইব্রাহীম প্রথম স্ত্রী হাসিনা বেগমকে রেখে চার সন্তানের জননী শাহীনুরকে দ্বিতীয় বিয়ে করেন।

গত ২৯ ডিসেম্বর মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। গভীর রাতে স্ত্রী শাহীনুর বেগম ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে পালিয়ে যান।

আহত ইব্রাহীমের প্রথম স্ত্রীর ঘরে জন্ম নেওয়া মেয়ে আইরীন জানান, তার বাবা ইব্রাহীম তার মাকে রেখে দ্বিতীয় বিয়ে করার পর আর তাদের বাড়িতে থাকে না। তিনি তার সৎ মাকে নিয়ে অন্যবাড়িতে বসবাস করেন, বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার খবর পেয়ে ওই দিন রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপতালে নেওয়া হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া বাংলানিউজকে জানান, এ ঘটনার খবর পেয়েছি, তবে কেউ থানায় অভিযোগ করেননি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।