সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ | চ্যানেল খুলনা

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ

চ্যানেল খুলনা ডেস্কঃকোনোরকম পুলিশি বাধা ছাড়াই নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পৃথক দুটি স্থানে বিক্ষোভ মিছিল করে যুবদল। নারায়ণগঞ্জে বিগত কয়েক বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে তেমনভাবে মাঠে নামতে দেখা যায়নি। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার দুপুরের দিকে শহরের ডিআইটি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহনগর যুবদল। বিক্ষোভ মিছিলটি পলি ক্লিনিকের সামনে এসে সমাপ্ত হয়। এ সময় বিক্ষোভ মিছিলে পুলিশ কোনোরকম বাধা প্রদান করেনি।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও মন্তাজ উদ্দিন মন্তু। এছাড়াও শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাতি শহিদুল ইসলাম টিটু।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।