সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কর্তৃক ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ | চ্যানেল খুলনা

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কর্তৃক ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেকঃ নগরীর খালিশপুর নিউজপ্রিন্ট এর ভিতর তৈরী হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট। এই প্রল্পের কাজের সুবিধার্থে প্রকল্প এলাকায় একটি রাস্তা ও গেট তৈরী করা হয়। গেটের সামনে থাকা রেল লাইনের সাথে বসতি ৯টি পরিবারকে ক্ষতির সম্মুখিন হতে হয়। এই ক্ষতি কাটিয়ে উঠতে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি পাওয়ার প্লান্ট স্থাপন কল্পে কোম্পানী মানবিক দৃষ্টি কোন থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্তদের মাঝে তাদের ক্ষতিপূরন বাবদ ছয় লাখ টাকা দেওয়া হয়। মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর জোড়াগেট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি খুলনার প্রকল্প ব্যবস্থাপক মোঃ এজাজ মামুন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ হাবিবুল্লাহ।
চেক প্রাপ্ত ক্ষতিগ্রস্ত মুর্শিদা আক্তার নাজমা, রাবিয়া বেগম, মেসার্স এস এস ট্রেডার্স (শিমুল বিশ্বাস), মেসার্স সোহাগ ব্রাদার্স এই চার পরিবারের নামে মোট নয়টি ক্ষতিগ্রস্ত পরিবারের ছয় লাখ টাকা দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গা সোলার পার্ক চালু করে নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নগর গড়ার দাবি

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

নয়াবাটি বন্ধু মহলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নগরের জোড়াগেট পশুর হাট পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার

খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।