সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নয় মাসে সাবমেরিন কেবলসের মুনাফা বেড়েছে ৫৬ শতাংশ | চ্যানেল খুলনা

নয় মাসে সাবমেরিন কেবলসের মুনাফা বেড়েছে ৫৬ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) আয় ও নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৩৩ দশমিক ৮৬ শতাংশ ও নিট মুনাফা বেড়েছে ৫৬ দশমিক ৪৬ শতাংশ। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় হয়েছে ৩২০ কোটি টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৩৯ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১৯ কোটি টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৪০ কোটি টাকা। এদিনে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে সাবমেরিন কেবলসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১ টাকা ৭১ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৪৯ পয়সা।

৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭১ পয়সায়।২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলসের পরিচালনা পর্ষদ। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা, আগের বছরে যা ছিল ৯ টাকা ৭৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সায়। ২০২৩-২৪ অর্থবছরেও বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৮৪৩। এর ৭৬ দশমিক ৯৪ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭ দশমিক ৫২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫ দশমিক ৪৭ শতাংশ শেয়ার রয়েছে ।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

সোনা ও রুপার দাম কমেছে

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করলো পাওয়ার গ্রিড

নয় মাসে সাবমেরিন কেবলসের মুনাফা বেড়েছে ৫৬ শতাংশ

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।