
ভারতের মহারাষ্ট্রে আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি উৎসব। এ উৎসবের গার্বা ও দান্দিয়া অনুষ্ঠানে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
রোববার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
ভিএইচপি আয়োজকদের উৎসবে অংশগ্রহণকারীদের আধার কার্ড পরীক্ষা এবং কপালে তিলক দেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি শ্রীরাজ নাইর বলেন, নবরাত্রি শুধু নাচ-গানের উৎসব নয়, এটি হিন্দু দেবীদের পূজার সঙ্গে সম্পৃক্ত। তাই এতে মুসলিমদের অংশ নেওয়ার কোনো কারণ নেই বলে মনে করে সংগঠনটি।
তিনি বলেন, মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়, বরং হিন্দু ধর্মীয় ঐতিহ্য রক্ষার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


