সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইলে মাদক মামলায় ৩ নারীর যাবজ্জীবন | চ্যানেল খুলনা

নড়াইলে মাদক মামলায় ৩ নারীর যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় তিন নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার (১২ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে শাহিদা বেগম (৪০), একই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৩৮) ও গোপালগঞ্জের নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ অক্টোবর লোহাগড়ার জয়পুর খেয়া ঘাটে পারাপারের সময় তল্লাশিকালে শাহিদার কাছ থেকে ৪০ বোতল, ফাতেমার কাছ থেকে ২৫ বোতল ও পেয়ারা বেগমের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আট সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

নড়াইল আরও সংবাদ

নড়াইলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপার ঘটনায়, অভিযুক্ত চালক গ্রেফতার

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আ.লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।