সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নজরুল ইসলাম মঞ্জুর ছোট ভাইয়ের ইন্তিকালে খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের শোক | চ্যানেল খুলনা

নজরুল ইসলাম মঞ্জুর ছোট ভাইয়ের ইন্তিকালে খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের শোক

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর ছোট ভাই মনিরুল ইসলাম বাদল (৬১) ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।

এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘মহান রাব্বুল আলামীন মরহুমের সব মানবিক ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন এবং তার গুনাহখাতাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিন। তার সব ভালো কাজগুলোকে কবুল করুন। মরহুমকে আল্লাহ তায়ালা জান্নাতবাসী হিসেবে কবুল করুন।’

বিবৃতিদাতা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অব্জল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল ইসলাম ও মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি মো. আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সাধারণ সম্পাদক ডা. সাঈদুজ্জামান।

উল্লেখ্য, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর ছোট ভাই মনিরুল ইসলাম বাদল (৬১) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।। ব্রেন স্ট্রোকজনিত কারণে বৃহস্পতিবার দিবাগত রাত দু’টার দিকে হাসপাতালে নেওয়ার পথে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।