সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরের জোড়াগেট পশুর হাট পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার | চ্যানেল খুলনা

নগরের জোড়াগেট পশুর হাট পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার

খুলনা নগরের জোড়াগেট বাজার এলাকায় স্থাপিত কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত পশুর হাট পরিদর্শনে তার সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার বলেন, কোরবানির পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাট এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা ২৪ ঘণ্টা মনিটরিং করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

তিনি জানান, ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও হাট এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশ কমিশনার আরও বলেন, সড়ক ও নৌপথে পশু পরিবহনে যেন কেউ হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে নৌপুলিশ ও কেএমপি সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। এছাড়া জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি ক্রেতা ও বিক্রেতাদের অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো খাবার বা পানীয় গ্রহণ না করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশিদুল ইসলাম খানসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রক্ষা পেল সিটি মেডিকেল হাসপাতাল : দ্রুত চালুর ঘোষণা হুইপ বকুলের

সোনাডাঙ্গা সোলার পার্ক চালু করে নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নগর গড়ার দাবি

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

নয়াবাটি বন্ধু মহলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নগরের জোড়াগেট পশুর হাট পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।