সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীর হরিণটানায় কিশোরীকে গণধর্ষণ মামলায় ৩ আসামী গ্রেফতার | চ্যানেল খুলনা

নগরীর হরিণটানায় কিশোরীকে গণধর্ষণ মামলায় ৩ আসামী গ্রেফতার

খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় এক কিশোরীকে গণধর্ষণ মামলায় ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(৫জুলাই) পাইকগাছা ও ফুলতলা থেকে দুইজনকে এবং মঙ্গলবার(৬জুলাই) ফরিদপুর থেকে এক আসামীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হরিনটানা ইসলাম নগর এলাকার আজমিরার বাড়ীর ভাড়াটিয়া মৃত রাজআলীর ছেলে আবেদিন (১৯), একই এলাকার মালার বাড়ীর ভাড়াটিয়া রায়হান গাজীর ছেলে রাইসুল (১৮) এবং একই এলাকার রনি মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত মুকুল গাজীর ছেলে মোঃ মেহেদী হাসান ওরফে ফয়সাল (১৮)।
পুলিশ জানায়, গত রবিবার(৪ জুলাই) হরিনটানা থানায় দায়ের হওয়া গণ-ধর্ষণ মামলায় (যার নং-১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধীত ২০০৩ এর ৯-৩) বাদী জাকির ঘরামি উল্লেখ করেন, তার নিজ মেয়েকে(১৪) আসামী হাসিব ও মেহেদীসহ অজ্ঞাতনামা আরও ২ জন হরিনটানা থানা এলাকায় গনধর্ষণ করেন। তারই প্রেক্ষিতে হরিণটানা থানার একটি চৌকাষ টিম আধুনিক পেশাগত দক্ষতা, প্রযুক্তি ও উর্দ্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হকের নেতৃত্বে ৫ জুলাই আসামী আবেদিন (১৯)কে পাইকগাছা থানা এলাকা থেকে এবং রাইসুল (১৮) কে ফুলতলা থেকে গ্রেফতার করা হয়। আসামীদ্বয় ঘটনার সত্যতা স্বীকার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলামের আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দী প্রদান করেছে। এরপর আজ (৬ জুলাই) ফরিদপুর নগরকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মেহেদী হাসান ওরফে ফয়সাল (১৮) কে গ্রেফতার করা হয়। ফয়সালও ঘটনার সত্যতা স্বীকার করেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।