সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীর বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেসিসি মেয়র | চ্যানেল খুলনা

নগরীর বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেসিসি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সেবার মানসিকতা নিয়ে জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করছেন। তারই নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, করোনা মহামারীসহ সকল মানবিক সংকটে বর্তমান সরকার অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।

সিটি মেয়র আজ বৃহস্পতিবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সিটি মেয়র আজ নগরীর ১৬, ১৭, ১৮, ২৫, ২৭, ২৩ ও ১২ নং ওয়ার্ডে পৃথক পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করেন।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মো: আনিছুর রহমান বিশ্বাষ, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: হাফিজুর রহমান মনি, জেড এ মাহমুদ ডন, ইমাম হাসান চৌধুরী ময়না, মো: মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা খাতুন, মাজেদা বেগম, কনিকা সাহাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।