সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীর দৌলতপুরে পুত্রের হাতে পিতা নিহত | চ্যানেল খুলনা

নগরীর দৌলতপুরে পুত্রের হাতে পিতা নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরীর দৌলতপুর থানার দেয়ানা রমজানের মোড় এলাকায় ছেলের ইটের আঘাতে বাবা ওবায়দুর রহমান (৬৫) নিহত হয়েছেন। এছাড়া বাবার ধারালো দায়ের আঘাতে ছেলে নাহিদ (১৪) আহত হয়েছে। গত বুধবার রাতে এই মারামারির ঘটনা ঘটে। আহত ওবায়দুর রহমান বৃহস্পতিবার ভোরে বাড়িতে মারা যান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি নর্থ সোনালী সেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান বুধবার রাতে ওবায়দুর রহমানের সাথে তার ছেলে নাহিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওবায়দুর রহমান দা দিয়ে নাহিদকে কোপায়। নাহিদ ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। নাহিদের মাথায় সাতটি সেলাই লেগেছে। চিকিৎসা নিয়ে দুজনই বুধবার রাতে বাড়ি ফিরে যায়। ওবায়দুর রহমান বৃহস্পতিবার ভোরে মারা যান ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।