সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা বিক্রেতার এক বছরের কারাদণ্ড | চ্যানেল খুলনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা বিক্রেতার এক বছরের কারাদণ্ড

চ্যানেল খুলনা ডেস্কঃ নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আলীশান মোড় এলাকা থেকে মোঃ নিয়াজ মোর্শেদ (২৮) নামের একজন ইয়াবা বিক্রেতাকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত নিয়াজ মোর্শেদ ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল রবিবার বিকেলে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা আলীশান মোড় এলাকায় নগর ডিবি’র সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে নিয়াজ মোর্শেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩

ভারত যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।