সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে টিসিবি ডিলারের লাইসেন্স বাতিল ও অর্থদন্ড | চ্যানেল খুলনা

নগরীতে টিসিবি ডিলারের লাইসেন্স বাতিল ও অর্থদন্ড

চ্যানেল খুলনা ডেস্কঃ নগরীতে টিসিবি ডিলারকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও নিয়মিত বাজার মনিটরিং করতে খুলনার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালিয়েছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক নগরীর বৈকালীস্ত টিসিবির ডিলার মৃধা বেলায়েত হোসেন টিসিবি থেকে উত্তলনকৃত মালামাল বিক্রির সময় ৮৫ লিটার তেল কম পাওয়ায় তার লাইসেন্স বাতিল ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

টিসিবি খুলনার দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা রবিউল মোর্শেদ জানান , খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এর অভিযানে নগরীর বৈকালীস্ত টিসিবির ডিলার মৃধা বেলায়েত হোসেন টিসিবি থেকে উত্তলনকৃত মালামাল বিক্রির সময় ৮৫ লিটার তেল কম পাওয়া যায়, এসময় খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে ডিলারের লাইসেন্স বাতিল ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে ডিলার টিসিবির পণ্য উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। ইনি ওএমএস ডিলারও। এর আগেও গতবছর একবার এই ডিলার ওএমএস চাল চুরির অপরাধে একই ধরনের সাজা ভোগ করেছিল।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।