সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে চায়ের দোকানিকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাই | চ্যানেল খুলনা

নগরীতে চায়ের দোকানিকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাই

খুলনা মহানগরীতে জুয়েল শেখ (৩০) নামে এক চায়ের দোকানিকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনীর সামনে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েল শেখ ওই এলাকার শাহিন শেখের ছেলে।

খুমেক হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল শেখ জানান, বিকেলে চায়ের দোকান খোলার সময় ওই এলাকার আবুল হোসেন খানের ছেলে রানা খান ও হেমায়েতের ছেলে সবুজ পিছন থেকে আমার ওপর হামলা করে। হামলায় আমার ডান হাত ও দুই হাতের আঙ্গুল জখম হয়। এ সময় তাদের সাথে থাকা আরও দুই যুবক দোকানের ক্যাশ বাক্সে থাকা লক্ষাধিক টাকা ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, আমার দোকানের পাশে আরও একটি দোকান ক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬০ হাজার টাকা এবং সিগারেট ক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪০ হাজার টাকা ওই সময় ক্যাশবাক্সে ছিল। এ ছাড়াও স্বর্ণের চেইন সব সময়ই আমার গলায় থাকে। ছিনতাইকারীরা এই টাকা ও চেইনের কথা জেনে হামলা করতে পারে।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা খুমেক হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি

খুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেসিসির ক্র্যাশ প্রোগ্রাম শুরু

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।