সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরির বিভিন্ন মাছের বাজারে বিএসটিআই'র অভিযান | চ্যানেল খুলনা

নগরির বিভিন্ন মাছের বাজারে বিএসটিআই’র অভিযান

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা মহানগরীর বিভিন্ন মাছের বাজারে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে ফরমালিন পরীক্ষার জন্য একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে নতুন বাজার, রূপসা এবং কেসিসি মৎস্য আড়ৎ, রূপসায় বিভিন্ন মাছের দোকানে ও আড়ৎ-এ রুই, মৃগেল, ইলিশ, পাইস্যা, কৈ, রূপচাঁদা প্রভৃতি মাছে ফরমালিন পরীক্ষা করা হয়। তবে উক্ত অভিযানে কোন মাছে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। এসব দোকানের ওজনযন্ত্রের সঠিকতাও যাচাই করা হয় এবং ওজনযন্ত্র সঠিক পাওয়া যায়।

উক্ত অভিযানটি পরিচালনা করেন খুলনা বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, ফিল্ড অফিসার (সিএম), নাঈর আউসাফ রহমান, পরীক্ষক (রসায়ন) জয়দীপ বিশ্বাস, ইন্সপেক্টর (মেট্রোলজি) হাফিজুর রহমান এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা এর কর্মকর্তা মোকলেছুর রহমান।

বিএসটিআই’র কর্মকর্তারা জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।