সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরবাসীর আস্থা ও ভালবাসায় স্থান করে নিয়েছে শেখ পরিবারের ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা | চ্যানেল খুলনা

নগরবাসীর আস্থা ও ভালবাসায় স্থান করে নিয়েছে শেখ পরিবারের ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা

রৌদ কিংবা বৃষ্টি, রাত কিংবা দিন, ২৪ ঘন্টা বিরামহীন ভাবে করোনা আক্রান্ত নগরবাসীকে বিনামূল্যে অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছে শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক, সেখ জুয়েল ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংক। করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট প্রাদুর্ভাব ঘটলে খুলনার হাসপাতাল ও অক্সিজেন ব্যাংক গুলো অক্সিজেন সেবা দিতে যখন রীতিমত হিমসিম খাচ্ছে তখন খুলনাবাসীর পাশে দাঁড়িয়ে বিরামহীনভাবে বিনামূল্যে অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সেবা দিয়ে নগরবাসীর আস্থা ও ভালবাসায় স্থান করে নিয়েছে শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক, সেখ জুয়েল ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংক। নগরীর রুপসা থেকে খানজাহানআলী থানার যে কোন প্রান্তে থেকে যে কেউ একটি হটলাইন নম্বরে যোগাযোগ করলেই তার ঠিকানা তাৎক্ষনিকভাবে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছিয়ে যাচ্ছে। একাজে স্বেচ্ছাসেবক হিসেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন খুলনা মহানগর ছাত্রলীগের একদল পরিশ্রমী নেতাকর্মী। গতকাল শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংক থেকে ৩০টির অধিক অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সেবা প্রদান করা হয়। আশার কথা হলো গত কিছু দিনের থেকে বর্তমানে অক্সিজেনের চাহিদা একটু হলেও কম। গতকাল নগরীর চাঁনমারী বাজার, হাজী মুহাসিন রোড, শেখপাড়া, মুজগুন্নি, ফরাজীপাড়া, মানিকতলা, গোবরচাকা, প্লাটিনাম জুট মিল ২ নং গেট, পার্সপোর্ট অফিস, গাজী মেডিকেল হাসপাতাল, ছোট বয়রা, রায়েরমহল, সোনাডাঙ্গা খাঁ বাড়ী, লবনচরা মোক্তার হোসেন সড়ক, মিয়াপাড়া, টুটপাড়া সহ নগরীর বিভিন্ন এলাকায় শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের পক্ষথেকে বিনামূল্যে করোনা রোগীদের অক্সিজেন সেবা প্রদান করা হয়। এছাড়া সেখ জুয়েল ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস এর মাধ্যমে গাজী মেডিকেল থেকে প্লাটিনাম জুটমিল ২নং গেট, কিউর হোম থেকে গাজী মেডিকেল হাসপাতাল, খুলনা মেডিকেল হাসপাতাল থেকে টুটপাড়া, গাজী মেডিকেল থেকে ফরাজীপাড়া, গাজী মেডিকেল থেকে খুলনা সদর হাসপাতাল, নাজিরঘাট থেকে ইসলামী হাসপাতাল, খানজাহানআলী থানা থেকে গাজী মেডিকেল, বাগমারা থেকে নার্গিস মেমোরিয়াল হাসপাতালে রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়। গতকাল সকাল থেকে রাত অবধি বিভিন্ন সময়ের অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সেবার কন্টোল অবস্থান করে সাবিক সর্বিক বিষয়ে তত্বাবধান করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, মহানগর আওয়ামী লীগ সদস্য মনিরুজ্জামান সাগর, এসএম আকিল উদ্দীন, সাবেক ছাত্রনেতা অসিত বরণ বিশ^াস, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরি মোঃ রায়হান ফরিদ, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, মহানগর যুবলীগের সদস্য মোস্তফা শিকদার, মশিউর রহমান সুমন প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।