সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নওগাঁয় ৫ হাজার কর্মহীন মানুষের মধ্যে ১৫ লক্ষ টাকা বিতরন | চ্যানেল খুলনা

নওগাঁয় ৫ হাজার কর্মহীন মানুষের মধ্যে ১৫ লক্ষ টাকা বিতরন

নওগাঁ প্রতিনিধি : করোনা ভাইরাসজনিত কারনে সৃষ্ট কর্মহীন মানুষদের সহযোগিতায় সরকারের পাশাপাশি নানা সামাজিক সংগঠন এবং ব্যক্তিগত তাগিদ থেকে সমাজের অনেক বিত্তবান মানুষ হাত বাড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান ছেকার আহম্মেদ শিষান নওগাঁ পৌরসভার ৫ হাজার কর্মহীন মানুষদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তালিকাভুক্ত উপকারভোগির মধ্যে এই সহযোগিতার অর্থ বিতরন করা হয়েছে। অনুষ্ঠানসমূহে উপস্থিত থেকে দেওয়ান ছেকার আহম্মেদ শিষান জনপ্রতি ৩শ টাকা করে প্রদান করেছেন। তিনি পৌরসভার ৫ হাজার পটরিবারের মধ্যে মোট ১৫ লক্ষ টাকা বিতরন করেছেন। অর্থ বিতরন অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম লেবু এবং সাধারন সম্পাদক মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।