সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ | চ্যানেল খুলনা

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুরে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাবিচা (জাবরীপাড়া) গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, অনুপ (২০), শ্রী রঞ্জন হাসদা (১৯) ও শ্রী প্রশান্ত সরেন (১৯)। তারা সবাই উপজেলার ভাবিচা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি নিয়ামতপুরের ভাবিচা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে বাদীর বোনের মেয়ে (ভিকটিম) আমন্ত্রিত হয়ে আসেন। ২১ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিটের দিকে বিয়েবাড়ির পরিবেশের মধ্যে ৩নং আসামি প্রশান্ত সরেন সুকৌশলে ভিকটিমকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান।

পরে ২নং আসামি রঞ্জন হাসদার খড়ের পালার আড়ালে নিয়ে আসামিরা ভিকটিমকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভিকটিম তাদের হাত থেকে নিজেকে মুক্ত করে দৌড়ে বিয়ের বাড়িতে ফিরে আসেন এবং স্বজনদের বিষয়টি অবগত করেন।

ঘটনার পর নিয়ামতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ফোর্সসহ অভিযান চালিয়ে আজ রোববার বেলা ১১টার দিকে আসামিদের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করেন।

নিয়ামতপুর থানা ওসি শফিকুল ইসলাম জানান, আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং আসামিরা যেন জামিনে মুক্ত হয়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য তাদের জেলহাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেকনাফে পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৫৫, আটক ৫

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।