সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ধতালায় দুটি মোটরসাইকেল, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি | চ্যানেল খুলনা

ধতালায় দুটি মোটরসাইকেল, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

সাতক্ষীরার তালায় চেতনানাশক ঔষধ ব্যবহার করে একটি বাড়ি থেকে দুটি মোটরসাইকেল, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মে) রাত তিনটার দিকে উপজেলার জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জেঠুয়া গ্রামের মৃত গৌরপদ ঘোষের ছেলে আশিষ কুমার ঘোষ (৩০) ও দেবাশীষ কুমার ঘোষ (২৭) জানান, আমরা মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আমাদের মা ঘরের বারান্দায় ঘুমায়। গভীর রাতে চোরেরা বাড়ির পাঁচালী টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে তারপর পাঁচালির গেইট ভেঙ্গে ফেলে। এরপর বারান্দার গেটের তালা ভেঙ্গে আমাদের ঘরের ছিটকিনি ভেঙ্গে দুই ঘরের মধ্যে থাকা ২টি মোটরসাইকেল, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ৪৫ হাজার নগদ টাকা নিয়ে গেছে। শরীরে চেতনা নাশক ঔষধ দেয়ার কারণে আমরা কিছুই বুঝতে পারিনি। ভোর রাতে জেগে দেখি চোরেরা সবকিছু নিয়ে গেছে। এসময় আমাদের হাকডাকে প্রতিবেশীরা ছুটে আসেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।