সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রের করোনা মৃত্যু | চ্যানেল খুলনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রের করোনা মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দেশটির নিহত সেনার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছিল চার লাখ পাঁচ হাজার ৪০০ জন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির চার লাখ পাঁচ হাজার ৩৯৯ জন সেনা নিহত হয়।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই কোটি। এমন চ্যালেঞ্জের মধ্যেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। তার প্রশাসনে মহামারি মোকাবিলাকে সর্বাধিক গুরুত্ব দেবে বলে জানিয়েছেন।

বুধবার শপথের পর বাইডেন বলেছেন, ‘এই কালো শীতের জন্য আমাদের সব শক্তি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা সম্ভবত ভাইরাসের সবচেয়ে কঠিন ও প্রাণঘাতি সময়ে প্রবেশ করতে যাচ্ছি।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।