সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দৌলতপুরে পুকুরে মিললো যুবকের মরদেহ | চ্যানেল খুলনা

দৌলতপুরে পুকুরে মিললো যুবকের মরদেহ

খুলনায় পুকুর থেকে রোহান (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সে একই এলাকার হাসান খান সেন্টুর ছেলে।

দৌলতপুর থানা এসআই মো. বদিউর রহমান বলেন, গত ২৮ অক্টোবর রোহান নিখোঁজ হয়। আজ সকালে শিশুরা দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া এলাকার একটি পুকুরের পাশে খেলা করছিল। এ সময় তাদের খেলার বল পুকুরে পড়লে আনতে গিয়ে রোহানের মরদেহ ভাসতে দেখে। তারা স্থানীদের বিষয়টি জানায়।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। রোহান আগে স্থানীয় একটি জুটমিলে কাজ করতো বলে জানিয়েছেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার : কেসিসি প্রশাসক

খুলনা বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

খুলনায় যুবককে আটকে রেখে মারধর, অভিযুক্তসহ আটক ৮

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।