সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দৌলতপুরে আগুনে পুড়েছে ৩ দোকান | চ্যানেল খুলনা

দৌলতপুরে আগুনে পুড়েছে ৩ দোকান

খুলনার দৌলতপুরে একটি তুলার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এই আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সোয়া ৫টার দিকে মহানগরীর দৌলতপুর মহসীন মোড় এলাকায় অবস্থিত একটি তুলা-লেপ-তোষকের দোকানের পেছন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিনটি দোকানে। এরমধ্যে দুটি তুলা-লোপ-তোষকের দোকান এবং একটি টায়ারের দোকান ছিল। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, আমাদের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে তিনটি দোকান পুড়েছে।

আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো সম্ভব হবে।

https://channelkhulna.tv/

দুর্ঘটনা আরও সংবাদ

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

সমাবেশে যাওয়ার পথে বাসচাপায় দাকোপের জামায়াত আমিরসহ নিহত ২

বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

ডুমুরিয়ায় ভ্যানে ধাক্কায় বাস খাদে, যুবক নিহত

খেজুরের রস খেতে গিয়ে সড়কে গেল ৩ বন্ধুর প্রাণ

হাজারীবাগে ১৩টি ইউনিটের চেষ্টায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।