সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দৈনিক প্রবাহ অফিসে হামলার তীব্র নিন্দা এমইউজের | চ্যানেল খুলনা

দৈনিক প্রবাহ অফিসে হামলার তীব্র নিন্দা এমইউজের

গত রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দৈনিক প্রবাহ কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দৈনিক প্রবাহের পত্রিকা প্রস্তুত কাজে নিয়োজিত এক কর্মী আহত হয়েছে।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) নেতৃবৃন্দ এই ঘটনায় গভীর উদ্যোগ প্রকাশ করেছেন। একই সাথে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেছেন।

নেতৃবৃন্দ বলেন একটি গণমাধ্যমের কার্যালয়ে রাতের আঁধারে এ ধরনের ন্যাক্কারজনক ও নগ্ন হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপরেও সরাসরি আঘাত।

বিবৃতিদাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।