সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশে শান্তি প্রতিষ্টায় ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনার কোন বিকল্প নেই: অধ্যাপক মাহাবুবুর রহমান | চ্যানেল খুলনা

দেশে শান্তি প্রতিষ্টায় ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনার কোন বিকল্প নেই: অধ্যাপক মাহাবুবুর রহমান

ইসলামী আন্দোলনে বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন ইসলাম, দেশ, জনগনের অধিকার রক্ষায় ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনার কোন বিকল্প নেই।

তিনি বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল তিনটায় ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে শাখার সভাপতি ওমর আলীর সভাপতিতে ও মোঃ ওলিয়ার রহমান শেখ এর পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।

বৈষম্য বিরোধী আন্দোলন গণহত্যায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবী ও হতাহত পরিবার কে ক্ষতিপূরণের ব্যবস্হা করা সহ সকল দূর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার ও পাচারকৃত অর্থ ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা এবং নির্বাচন কমিশনের পূর্ণগঠন করাসহ পীর সাহেব চরমোনাই ঘোষিত ৭ দফা প্রস্তাবনা দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মহাদ্দিস আব্দুল্লাহ ইমরান, সাজিয়াড়া মাদরাসা মোহতামিম মাওলানা মুশতাক আহমদ জেলা সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ গালিব, মোহাম্মদ রেজাউল করিম সরদার,প্রশিক্ষণ সম্পাদক মাহবুবুর আলম , যুব নেতা এস কে নাজমুল হাসান, ছাত্রনেতা ফরহাদ মোল্লা বিশেষত সমাজসেবক মুফতি আব্দুল কাইয়ুম জমাদার , মোঃ শামীম হোসেন,মাওলানা ওমর ফারক, মোঃ নওসের আলী মোঃ আলমগীর হোসেন মোহাঃ শিমুল প্রমুখ নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।