সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেবহাটা ৪০ কেন্দ্রে ভোট গ্রহন চলছে, উপস্থিতি কম | চ্যানেল খুলনা

দেবহাটা ৪০ কেন্দ্রে ভোট গ্রহন চলছে, উপস্থিতি কম

মীর খায়রুল আলম:দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় এই ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এর আগে, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইসি সবার সহযোগিতা চেয়েছে। ভোট শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন প্রার্থীরা।
এদিকে, উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী লড়ছেন। তাদের মধ্যে নৌকা নিয়ে উপজেলা আওয়ামীলী লীগের সভাপতি মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম আনারস এবং ন্যাশনাল পিপলস পার্টির অজিহার রহমান আম প্রতীক নিয়ে লড়াই করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬ শত ৫৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৬ শত ১৭ জন ও মহিলা ভোটার ৫১ হাজার ৩৯ জন।
উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে দলীয় মনোনয়নে। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ ও ন্যাশনাল পিপলস পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, বিশেষজ্ঞ মহল মনে করছে, মূল লড়াই হবে নৌকা ও আনারসের মধ্যে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।