সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দেবহাটায় ওসির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন | চ্যানেল খুলনা

দেবহাটায় ওসির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

দেবহাটায় শান্তিপূর্নভাবে দূর্গাপূজা সম্পন্নে দেবহাটা থানার নবনিযুক্ত ওসি শেখ ওবায়দুল্লাহ উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার (৩ অক্টোবর, ২১ ইং) সকাল সাড়ে ১০টায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ২১টি র্দর্গা পূজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রতিমা তৈরীর কাজ সরেজমিনে পরিদর্শনে যান। আগামী কয়েকদির পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অধিকাংশ মন্দিরের প্রতিমা কাজ প্রায় শেষ পর্যায়ে।

গত ৩০ সেপ্টেম্বর দেবহাটা থানার আয়োজনে উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সম্পাদকদের উপস্থিতিতে আসন্ন দূর্গাপূজায় সরকার নির্দেশিত সকল কর্মকান্ড মেনে চলে শান্তিপূর্নভাবে পূজা উদযাপন করার পরামর্শ দেয়া হয়। ওসি শেখ ওবায়দুল্লাহ যোগদান পরবর্তী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা শুরু করেন। যার কারণে তিনি শারদীয় দূর্গাপূজা যাতে শান্তিপূর্নভাবে সম্পন্ন হয় সেজন্য সকলকে সতর্কতার সাথে থাকার আহবান জানান।
পরিদর্শনকালে পল্লী বিদ্যুতের দেবহাটা এজিএম জহুরুল ইসলাম, দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, এসআই হাফিজ মাহবুব, দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন, সাধারন সম্পাদক ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ^াস, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পাসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর উপজেলার ৫টি ইউনিয়নের ২১টি দূর্গা পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে। ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, দূর্গা পূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব সার্বজনীনভাবে উদযাপন করা হয়। সকল ধর্মের মানুষেরা একসাথে এই উৎসব উদযাপন করে। তবে এবছর সরকারী নির্দেশনা মেনে সকলকে দূর্গাপূজা উদযাপন করার আহবান তিনি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: হাবিব

শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: ধানের শীষের প্রার্থী হাবিব

তালায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিব।

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।