সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেবহাটার নওয়াপাড়ায় জনপ্রতিনিধি ও ডিপিও সদস্যদের সাথে প্রতিবন্ধী মান উন্নয়নে ষান্মাসিক সভা | চ্যানেল খুলনা

দেবহাটার নওয়াপাড়ায় জনপ্রতিনিধি ও ডিপিও সদস্যদের সাথে প্রতিবন্ধী মান উন্নয়নে ষান্মাসিক সভা

প্রতিবন্ধীদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্প ফেস-২’র আওতায় দেবহাটার নওয়াপাড়ায় জনপ্রতিনিধি ও ডিপিও সদস্যদের সাথে সান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বেসরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রাণালয় ও আস্ট্রেলিয়ান এইডের সহযোগীতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়ায় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ তুলে ধরে আলোচনা করেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, আসমোতুল্লাহ আসমান, মনিরুজ্জামান মনি, আকবর আলী,আবুল খায়ের, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, ডিপিও সদস্য সাবিয়া সুলতানা, আসের আলী প্রমুখ।
সভায় প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ডিআরআরএ পক্ষ থেকে ২শত পরিবারে ত্রাণ, সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। যার মধ্যে নওয়াপাড়া ইউনিয়নে ১০৫ পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।