সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩ জেলার দায়িত্ব পেলেন মীর শাহে আলম | চ্যানেল খুলনা

দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩ জেলার দায়িত্ব পেলেন মীর শাহে আলম

দেশের জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম ও সুশাসন নিশ্চিত করতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার।

এর মধ্যে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন মীর শাহে আলম।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও পুরোনো অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও তারা তদারকি করবেন। প্রয়োজনে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শ দিতে পারবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য প্রেরণার উৎস হতে পারে: প্রধানমন্ত্রী

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

সুশাসন প্রতিষ্ঠায় সরকারে কিছু পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী: স্থানীয় সরকারমন্ত্রী

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ

মির্জা ফখরুলকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।