সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি | চ্যানেল খুলনা

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৮ ও ১৯ অক্টোবর ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ২২ অক্টোবর ছুটি নিলে সাপ্তাহিক ছুটিসহ তাঁদেরও টানা সাত দিনের ছুটি হতে পারে।

তবে এই সুবিধা সব সরকারি চাকরিজীবীর জন্য প্রযোজ্য নয়। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জরুরি সেবার ছুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০ সেপ্টেম্বরের সংশোধিত ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তন করা হলেও দুর্গাপূজার ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ফের পরীক্ষা দিতে পারবেন

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

এসএসসিতে অকৃতকার্যদের জন্য তিন মাসে পুনঃপরীক্ষার সুযোগ বিবেচনা

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।