সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড | চ্যানেল খুলনা

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড

সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিশেষ টহলদল। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবলার চরে উৎসবকে কেন্দ্র করে কোস্ট গার্ডের জাহাজ, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহলদল নিয়োজিত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক টহল চলছে। বন্যপ্রাণী শিকার প্রতিরোধেও বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এ ছাড়া বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুই পর্যটক ও একজন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ জন সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।

রাস পূর্ণিমা উৎসব চলাকালে জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। উৎসবটি সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে কোস্ট গার্ড।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড

খুলনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন অনুমোদিত

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আইডিয়াল বৃত্তি পরীক্ষা

খুলনায় মহান বিজয় দিবস উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।