সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী | চ্যানেল খুলনা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। আর সকাল সাড়ে ৮টা থেকেই তাদের কেন্দ্রের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। তবে সকাল থেকেই দীর্ঘ যানজট শুরু হওয়ায় অনেক পরীক্ষার্থীকে গাড়ি ছেড়ে পায়ে হেঁটে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সরেজমিনে ঘুরে দেখা যায়, পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষণ বাকি থাকায় অনেকেই পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন। অনেকে আবার অভিভাবককে গাড়িতে রেখেই আগে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করছেন।

এদিকে, কেন্দ্রগুলোর সামনে মাইকিংয়ের মাধ্যমে বারবার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। ঘোষণায় বলা হচ্ছে, পরীক্ষার্থীরা যেন নির্ধারিত কক্ষে গিয়ে অবস্থান করে এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস—বিশেষ করে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ—কেন্দ্রে না আনে। অভিভাবকদের প্রতিও বিশেষ অনুরোধ জানিয়ে মাইকিংয়ে বলা হচ্ছে, সন্তানকে কেন্দ্রে পৌঁছে দিয়ে গেটের সামনে ভিড় না করতে এবং দ্রুত স্থান ত্যাগ করতে। গেটের সামনে কোনো ধরনের জটলা বা বিশৃঙ্খলা না করার আহ্বান জানানো হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।