সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দীর্ঘতম রজনী শেষেও একসময় ভোরের আলো আসে : আইজিপি | চ্যানেল খুলনা

দীর্ঘতম রজনী শেষেও একসময় ভোরের আলো আসে : আইজিপি

চ্যানেল খুলনা ডেস্কঃ ‘দীর্ঘতম রজনী শেষেও একসময় ভোরের আলো আসে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক শুভেচ্ছা বার্তায় আইজিপি একথা বলেন।

ঈদ শুভেচ্ছায় আইজিপি বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। করোনাভাইরাস সংক্রমণের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক ভিন্ন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি। করোনা মোকাবেলায় আপনারা সকলে সচেতন থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।’

‘দীর্ঘতম রজনী শেষেও একসময় ভোরের আলো আসে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে। আমরা ফিরে যাবো স্বাভাবিক জীবনে। সেই দিনের জন্য তোলা থাক এবারের ঈদ। ঈদের আনন্দ যেটুকু সম্ভব এবার ঘ‌রে ব‌সেই উপ‌ভোগ করুন।’

‘সুস্থ থাকুন, ভাল থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।