সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দিল্লিতে বাংলাদেশ-ভারত ম্যাচ বাতিলের পক্ষে গম্ভীর | চ্যানেল খুলনা

দিল্লিতে বাংলাদেশ-ভারত ম্যাচ বাতিলের পক্ষে গম্ভীর

চ্যানেল খুলনা ডেস্কঃ দিল্লির বায়ু দূষণের মাঝে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাতিলের পক্ষে ভারতের সাবেক ওপেনার ও বর্তমান সংসদ সদস্য গৌতম গম্ভীর।

বুধবার (৩০ অক্টোবর) সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দিল্লিতে ক্রিকেট বা অন্য কোনো ম্যাচ আয়োজনের চেয়ে বেশি মারাত্মক অবস্থা বিরাজ করছে। আমাদের দিক থেকে দেখলে, আমার মনে হয়, দিল্লিতে বসবাসরত মানুষদের এই পরিবেশ নিয়েই বেশি চিন্তা করা উচিত, ক্রিকেট ম্যাচ নিয়ে ভাবার চেয়ে।

এদিকে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন বায়ু দূষণে তিনি কোনো সমস্যা দেখছেন না।

দিল্লি পৌঁছানোর পর তিনি বলেন, আমি দিল্লিতে এসেছি কেবল। বায়ু দূষণের মাত্রা বোঝার মতো সময় এখনও পাইনি। আমি যতটুকু জানি ম্যাচটি হবে ৩ নভেম্বর এবং যথারীতি এখানেই হবে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যখন এখানে টেস্ট খেলেছিলাম তখন খুব একটা সমস্যা হয়নি। আসলে সবাই ঠিক কোন বিষয়টি নিয়ে আলোচনা করছে আমি জানি না। তবে আমাদের কোনো সমস্যা নেই।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।