সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দিঘলিয়ায় তিন বছরের শিশু ধর্ষণ, থানায় মামলা | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় তিন বছরের শিশু ধর্ষণ, থানায় মামলা

দিঘলিয়ায় তিন বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছে ওই ভিকটিমের দাদী খাদিজা বেগম। মামলা নং ৬, তারিখ ১৬/০২/২১। জানাগেছে, দিঘলিয়া থানাধীন মহিষদিয়া এলাকার শাকুর শেখের পুত্র দুখু গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন প্রলোভন দিয়ে ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে সে অসুস্থ্য হয়ে পড়ে। এমন খবর জানতে পেরে ওই শিশুর দাদী নড়াইল থেকে দিঘলিয়ায় চলে আসেন। ঘটনা শুনে এবং শিশুটির শারিরীক অবস্থা খারাপ দেখে দ্রুত তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টার)তে ভর্তি করা হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা কাজী ফেরদৌস (নিরস্ত্র) জানান, ওই ভিকটিম তার নানার বাড়ীতে বেড়াতে আসে। সেখানে এ ঘটনা ঘটে। মামলার পর আসামীকে গ্রেফতার পূর্বক ১৬৪ ধারায় জবানবন্দী নিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ মামলায় তিনজন স্বাক্ষী রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আসিফ গ্রেপ্তার

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাত গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।