সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দিঘলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজ পরিদর্শনে বিভাগীয় কমিশনার | চ্যানেল খুলনা

দিঘলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার (অতিরিক্ত সচিব) রবিবার (২৩ মার্চ) দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামে ৩ একর জায়গার উপর ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন দিঘলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। কার্যাদেশ অনুযায়ী ২০২৬ সালের মার্চে এটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।

নির্মাণ কাজ পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহান্মদ আনাছ, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দেবাংশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনসহ নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসই এন্ড এমএএস জেবি ‘র কর্মকর্তা বৃন্দ।

একই দিন বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন। এবং উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

বিভিন্ন উদ্ভট নামে পরিচিত খুলনার শীর্ষ সন্ত্রাসীরা

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় ৩ জনের কারাদণ্ড, জরিমানা ৩ কোটি ১৫ লাখ টাকা

খুলনায় মাছের ঘেরে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ লাশ

খুলনা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩২৯

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।