সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দিঘলিয়ায় ৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ১ | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় ৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ১

পুলিশের বিশেষ অভিযানে দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ আমিরুল শেখ (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে তাকে আটক করা হয়। আটক আমিরুলের নামে দিঘলিয়া থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ ও যৌথবাহিনী গোপন সংবাদের ভিওিতে খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্ৰামে অভিযান চালিয়ে খালেক শেখের পুত্র আমিরুল শেখ (৩৪ কে গুলি ও ছোরাসহ আটক করেছে যৌথবাহিনী। আটক আমিরুলের তথ্য মতে তার বাড়ির সিড়ির চিলেকোঠা থেকে ৪ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়। বুধবার রাত ১ টার সময় আমিরুলকে দিঘলিয়া থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

দিঘলিয়া থানায় চলমান অভিযানে গোপন সংবাদের ভিওিতে অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে যৌথবাহিনী দেয়াড়া গ্ৰামে অভিযান চালিয়ে খালেক শেখের পুএ একাধিক মামলার আসামি আমিরুল শেখ (৩৪) কে গুলি ও ছোরা সহ আটক করেছে । আমিরুলের নামে দিঘলিয়া থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন বলেন, গুলির সাথে অস্ত্র আছে কি-না তা বের করার জন্য রাতভর অভিযান পরিচালনা করছেন। তবে অস্ত্রের কোন সন্ধান পাওয়া যায়নি। মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এব্যাপারে দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলা নং- ০৭, তারিখ- ১৪-০৮-২০২৫।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক মাসে গণপিটুনিতে তিন মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।