সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দিঘলিয়ায় ৩৬ কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষার্থী সনদ প্রদান | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় ৩৬ কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষার্থী সনদ প্রদান

খুলনার দিঘলিয়া উপজেলাধীন বিভিন্ন মাধ্যমিক ও কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সেরা ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষার্থী সনদ প্রদান করা হয়।

রবিবার (৩ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনিস -আর-রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল জব্বার, খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে উপজেলাধীন বিভিন্ন মাধ্যমিক এবং কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম, (এসইডিপি) এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক মাসে গণপিটুনিতে তিন মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।