সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মত বিনিময় সভা | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মত বিনিময় সভা

দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুল আলমসহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

একই দিন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) উঠান বৈঠক, বাতিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনহাটী ইউনিয়ন পরিষদ, সেনাহাটী ভৈরব পাড়ে অবস্থিত কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের স্মৃতিস্তম্ভ, বসতভিটা ও ইনস্টিটিউট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

ডুমুরিয়ায় অফ-সিজিনের ফুলকপিতে কৃষকের লাখ লাখ টাকা লাভ

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

চিংড়ি ঘেরে নতুন স্বপ্ন, মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন ডুমুরিয়ার নারীরা

ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।