সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দাকোপে লোকজ’র কৃষক মাঠ দিবস পালন | চ্যানেল খুলনা

দাকোপে লোকজ’র কৃষক মাঠ দিবস পালন

এলাকা উপযোগী আমন ধানের জাত নির্বাচনের লক্ষ্যে বটিয়াঘাটায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক কৃষক মাঠ দিবস। মিজরিও-জার্মানীর সহায়তায় উন্নয়ন সংস্থা লোকজ এবং টেংরারচর কৃষক সংগঠনের আয়োজনে রবিবার (২৯ ডিসেম্বর) ৩০ জাতের ধান গবেষণা প্লটে ধানের র‌্যাংকিং শেষে মধ্য দাকোপ সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে কৃষক মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টেংরারচর কৃষক সংগঠনের সভাপতি হরিপদ চক্রবর্তীর সভাপতিত্বে এবং লোকজ-এর কর্মসূচি কর্মকর্তা মিলন কান্তি মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দাকোপ-এর উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমাান, উপসহকারী রীনা আক্তার, ইউপি প্যানেল চেয়ারম্যান সুব্রত মণ্ডল, ইউপি সদস্য জয়ন্ত মণ্ডল, স্বর্ণলতা কৃষক সংগঠনের সভাপতি রীতা রপ্তান, শিংজোড়া কৃষক সংগঠনের সভাপতি হরিপদ মণ্ডল, দক্ষিণ কৃষক সংগঠনের সাধারণ অমিতাভ রায়, টেংরারচর কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক রমেশচন্দ্র হালদার, প্রভাতী মণ্ডল, লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ, ট্রেনিং ও অ্যাডভোকেসি অফিসার মৌফারসের আলম লেনিন, দীপংকর কবিরাজ প্রমুখ।

মাঠ দিবসের কর্মসূচিতে দাকোপ উপজেলার দাকোপ ও কামারখোলা ইউনিয়নের ১০টি কৃষক সংগঠনের শতাধিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

অংশগ্রহণকারীরা আমন ধানের জাত নির্বাচন, সংরক্ষণ ও সম্প্রসারণে ৩০ জাতের স্থানীয় আমন ধানের পিভিএস প্লট পরিদর্শন করে র‌্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন এলাকা উপযোগী ১০টি ধানের জাত নির্বাচন করেন। প্লটের ১১৪ জাতের আমন ধানের মধ্যে নির্বাচিত জাতগুলোর হলো: কুমড়োগোড়, নোনাকুচি, ঘুনসী, জামাইনাড়ু, লালমোটা, সাহেবকুচি, রানীস্যালুট, যাজিনীমোটা।

এছাড়া নতুন উদ্ভাবিত জাতগুলোর মধ্যে লোকজ ধান ও আরুণি ধান কৃষকরা বেশি পচ্ছন্দ করেছেন। স্থানীয় ধানগুলোকে আমাদের বীজ নিরাপত্তার জন্য রাখতে হবে বলে মাঠদিবসে কৃষকরা মতামত প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশে প্রথমবারের মত ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ODR) সেন্টার চালু

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।