সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দাকোপে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে আলোচনা সভা | চ্যানেল খুলনা

দাকোপে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে আলোচনা সভা

পাঁচ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ পালনে দাকোপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ দিবসটি পালনের আয়োজন করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দীলু, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আক্তারুজ্জামান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী মোঃ রেজাউল শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসীম কুমার থান্দার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক অহিদুজ্জামান, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচীব, আলামিন সানা প্রমুখ। আলোচনা শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন চালনা হেড কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহ আলম মীর।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার : কেসিসি প্রশাসক

খুলনা বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

খুলনায় যুবককে আটকে রেখে মারধর, অভিযুক্তসহ আটক ৮

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।