সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দাকোপে জমিসহ ঘর পেলাে ১৪০ গৃহহীন পরিবার | চ্যানেল খুলনা

দাকোপে জমিসহ ঘর পেলাে ১৪০ গৃহহীন পরিবার

ai

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে দাকোপে ভূমিহীন ও গৃহহীন ১৪০ পরিবারকে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
এরপর ভূমি মন্ত্রনালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের তত্বাবধানে প্রতিটি পরিবারের জন্য ২ শতক জমি বরাদ্দে পাকা ভবন নির্মান করে দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের চাবি উপকার ভোগীদের হাতে তুলে দেয়া হয়। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মর্তুজা খান, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়. মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,ইউপি চেয়ারম্যান রনজিত মন্ডল, সুদেব রায়, পঞ্চানন মন্ডল, সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাব সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, উপকারভোগী বিরেন্দ্রনাথ ঢালী, ফাতেমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বাজুয়া, বানীশান্তা, তিলডাঙ্গা এবং পানখালী ইউনিয়নের গৃহহীন ১৪০ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।