সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দাকোপে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত | চ্যানেল খুলনা

দাকোপে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত

??????????

খুলনার দাকোপের খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারে প্রায় ১০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে ভদ্রা নদীর জোয়ারের তীব্র পানির চাপে এ ঘটনা ঘটে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ১ হাজার পরিবার। তলিয়ে গেছে প্রায় ২ হাজার হেক্টর আমনের খেত। অসংখ্য পুকুরের মাছ ভেসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম বাবু জানান, পানি উন্নয়ন বোর্ড আগে থেকে ব্যবস্থা নিলে এমন অবস্থা হতো না। অতি দ্রæত বাঁধ আটকাতে না পারলে আমন ফসলসহ জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ বলেন, ভাটায় পানি নেমে গেলে বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী গোপাল কুমার দত্ত জানান, ভাটায় পানি নেমে যাওয়ার সঙে সঙে বাঁশ দিয়ে পাইলিং করে জিও টিউব ফেলা হবে। তারপর মাটি দিয়ে বাঁধ মেরামত করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।