সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে ধাক্কা নিহত হলো পিকআপের চালক | চ্যানেল খুলনা

দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে ধাক্কা নিহত হলো পিকআপের চালক

বাগেরহাট জেলার ফকিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিক-আপের ধাক্কায় তার চালক নিহত হয়েছে। খুলনা-ঢাকা মহাসড়কে ফকিরহাটের টাউন-নওয়াপাড়া এলাকায় শুক্রবার ২৪ মার্চ দুপুরে ওই দুর্ঘটনা ও পিক-আপ চালক নিহত হবার ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ট্রাকের চালক ট্রাকটি রাস্তার উপর রেখে পাশের একটি মসজিদে জুমা’র নামাজ পড়তে গেলে সিমেন্টবোঝাই একটি পিকআপ ভ্যান এসে ধাক্কা দিলে পিকআপ চালক মো. সুমন (৪২) নিহত হয়। নিহত সুমন মুন্সিগঞ্জের চাকিদাহ গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর দেড়টায় দিকে ড্রাম ট্রাকচালক ফকিরহাটের টাউন-নওয়াপাড়া এলাকায় মহাসড়কের পাশে ট্রাক রেখে একটি মসজিদে জুমার নামাজ পড়তে যান। এমন সময় ঢাকাগামী সিমেন্টবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে পিকআপ চালক মো. সুমন নিহত হন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান দুর্ঘটনার বিষিয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।